প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন: খসরু ও শামসুলের প্রার্থিতা পুনর্বহাল
আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড তাদের প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি জটিলতা থাকছে না। রোববার (১২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আপিল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনুর নেতৃত্বে গঠিত আপিল বোর্ড এ সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে গত ৫ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড পরপর দুই মেয়াদে একই পদে দায়িত্ব পালনকারীরা পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন না এই যুক্তিতে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল করে। পরে ৭ জুলাই তারা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ডে আবেদন করেন। আপিল বোর্ড সংশ্লিষ্ট নথিপত্র, বিধি-বিধান ও উভয় পক্ষের উপস্থাপিত তথ্য পর্যালোচনা শেষে তাদের আবেদন গ্রহণ করে প্রার্থিতা পুনর্বহালের রায় দেয়। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় খোরশেদ আলম খসরু বলেন, ‘আপিল বোর্ডের সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্তে আ
আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড তাদের প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
রোববার (১২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আপিল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনুর নেতৃত্বে গঠিত আপিল বোর্ড এ সিদ্ধান্ত ঘোষণা করে।
এর আগে গত ৫ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড পরপর দুই মেয়াদে একই পদে দায়িত্ব পালনকারীরা পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন না এই যুক্তিতে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল করে। পরে ৭ জুলাই তারা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ডে আবেদন করেন।
আপিল বোর্ড সংশ্লিষ্ট নথিপত্র, বিধি-বিধান ও উভয় পক্ষের উপস্থাপিত তথ্য পর্যালোচনা শেষে তাদের আবেদন গ্রহণ করে প্রার্থিতা পুনর্বহালের রায় দেয়।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় খোরশেদ আলম খসরু বলেন, ‘আপিল বোর্ডের সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্তে আমি ন্যায়বিচার পেয়েছি। এজন্য আপিল বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ।’
একই প্রতিক্রিয়ায় শামসুল আলম বলেন, ‘এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে। আমরা আশা করছি আগামী ৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত সবাইকে সঙ্গে নিয়ে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম। অপর প্যানেলে সভাপতি পদে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিস্ফোরক বক্তব্য নায়িকার / মাহি ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ যে নারীদের উত্ত্যক্ত করতেন
আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দুই প্যানেল মিলিয়ে বিভিন্ন পদে মোট ৪২ জন প্রযোজক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমআই/এমএমএফ
What's Your Reaction?
