প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণ যেন কোনোভাবেই তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সরকারি সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণী খাতে যে সমস্যা রয়েছে সে সব সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই খাতে তরুণ ও যুবক উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে। মতবিনিময় সভায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই আব্দুস সালাম পিন্টু উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণ যেন কোনোভাবেই তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সরকারি সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণী খাতে যে সমস্যা রয়েছে সে সব সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই খাতে তরুণ ও যুবক উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে।
মতবিনিময় সভায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই আব্দুস সালাম পিন্টু উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
What's Your Reaction?