প্রসিকিউটরদের অভ্যন্তরীণ মতবিরোধে বিচার ব্যাহত হবে না : আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, প্রসিকিউটরদের মধ্যকার পাল্টাপাল্টি অভিযোগ বা অভ্যন্তরীণ মতবিরোধ বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘প্রসিকিউটরদের দুপক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব, ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। আবার কোনো অপরাধীও পার পেয়ে যাবে- এমন চিন্তা করার সুযোগ নেই। এটি একেবারেই স্পষ্ট বার্তা।’  তিনি আরও বলেন, ‘এখানে বিচার থমকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা সবাই একই পরিবারের সদস্য। পরিবারের ভেতরে নানা বিষয় হতে পারে, তবে সেগুলোর সমাধানও হয়। বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে।’

প্রসিকিউটরদের অভ্যন্তরীণ মতবিরোধে বিচার ব্যাহত হবে না : আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, প্রসিকিউটরদের মধ্যকার পাল্টাপাল্টি অভিযোগ বা অভ্যন্তরীণ মতবিরোধ বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘প্রসিকিউটরদের দুপক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব, ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। আবার কোনো অপরাধীও পার পেয়ে যাবে- এমন চিন্তা করার সুযোগ নেই। এটি একেবারেই স্পষ্ট বার্তা।’ 

তিনি আরও বলেন, ‘এখানে বিচার থমকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা সবাই একই পরিবারের সদস্য। পরিবারের ভেতরে নানা বিষয় হতে পারে, তবে সেগুলোর সমাধানও হয়। বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow