প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না : আমিনুল ইসলাম

প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব, ততদিন এসব অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব, আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোন অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা। আমিনুল ইসলাম বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের আইনজীবী পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না? আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।

প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না : আমিনুল ইসলাম

প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব, ততদিন এসব অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব, আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোন অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।

আমিনুল ইসলাম বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের আইনজীবী পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না? আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow