প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগে বিচারে প্রভাব পড়বে না: আমিনুল ইসলাম

  প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দু’পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব নিয়ে কখনই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এ চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা। আমিনুল ইসলাম বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের পরিবার। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না। আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে। এফএইচ/এমএএইচ/

প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগে বিচারে প্রভাব পড়বে না: আমিনুল ইসলাম

 

প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দু’পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব নিয়ে কখনই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এ চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।

আমিনুল ইসলাম বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের পরিবার। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না। আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow