প্রসিকিউশনে অনৈতিক কাজের তথ্য উদ্ঘাটনে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের তথ্য উদ্ঘাটনের উদ্দেশ্যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের সামনে একটি অভিযোগ এসেছে। এটি আমরা হালকাভাবে দেখছি না। এ নিয়ে আমার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সেই তথ্য আমরা উদ্ঘাটন করবো। যদি তাদের বিরুদ্ধে প্রমাণভিত্তিক অভিযোগ পাওয়া যায়, তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার সকাল থেকেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয় বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি আগের দিন মঙ্গলবার এ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মার্জিনা রহমান মদিনা, জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। সম্প্রতি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও সুলতান মাহমুদের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের তথ্য উদ্ঘাটনের উদ্দেশ্যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের সামনে একটি অভিযোগ এসেছে। এটি আমরা হালকাভাবে দেখছি না। এ নিয়ে আমার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সেই তথ্য আমরা উদ্ঘাটন করবো। যদি তাদের বিরুদ্ধে প্রমাণভিত্তিক অভিযোগ পাওয়া যায়, তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার সকাল থেকেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয় বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি আগের দিন মঙ্গলবার এ কমিটি গঠন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মার্জিনা রহমান মদিনা, জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
সম্প্রতি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও সুলতান মাহমুদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সর্বশেষ ৯ মার্চ বিচারাধীন মামলার আসামিকে সুবিধা দেওয়ার বিনিময়ে প্রসিকিউর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে।
ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে প্রসিকিউশন টিমের সদস্য ও তদন্ত সংশ্লিষ্টরা বড় অঙ্কের আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। প্রসিকিউটর সাইমুম এরই মধ্যে পদত্যাগ করেছেন, যা নিয়ে আইনি ও প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এফএইচ/একিউএফ
What's Your Reaction?