প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী। স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরেক শিক্ষার্থী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। গুরুতর আহত হলো একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)। তারা তিনজন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়।  স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্

প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী। স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরেক শিক্ষার্থী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। গুরুতর আহত হলো একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)। তারা তিনজন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow