প্রাইভেটকারে মিললো ৮০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। আটক যুবকের নাম মো. আলী (২৪)। তিনি টেকনাফের জাহালিয়াপাড়ার মো. হোসেনের ছেলে। সোমবার (৮ জুন) দুপুরের দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) দিনগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কক্সবাজারের টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালান। এসময় ওই এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৮০ হাজার পিস ইয়াবাসহ আলীকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

প্রাইভেটকারে মিললো ৮০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

আটক যুবকের নাম মো. আলী (২৪)। তিনি টেকনাফের জাহালিয়াপাড়ার মো. হোসেনের ছেলে।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) দিনগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কক্সবাজারের টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালান। এসময় ওই এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৮০ হাজার পিস ইয়াবাসহ আলীকে আটক করা হয়।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow