প্রাইভেটকারের জন্য শরীরে আগুন যুবকের, দগ্ধ বাবা-মা
মানিকগঞ্জে বাবা-মার কছে প্রাইভেটকার কেনার টাকা চেয়ে না পাওয়ায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে জনি (২৫) নামের এক যুবক। তাকে আগুন থেকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন মা-বাবাসহ তার বড় ভাই। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মিতরা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা যুবককে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধরা হলেন— বাবা শামছুল বিশ্বাস, মা মাফিয়ারা বেগম ও বড় ভাই মাসুম বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল বিশ্বাসের দুই ছেলের মধ্যে ছোট ছেলে জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে একটি প্রাইভেটকার কিনে দেওয়ার আবদার করেন। যাতে তিনি গাড়িটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। পরিবার থেকে রাজি না হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষুব্ধ হয়ে জনি ঘরের ভিতর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পেট্রোলের আগুন দ্রুত ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। এসময় তাকে বাঁচাতে মা, বাবা ও আরেক ভাই বাইরে থেকে ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় আগুনে ওই
মানিকগঞ্জে বাবা-মার কছে প্রাইভেটকার কেনার টাকা চেয়ে না পাওয়ায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে জনি (২৫) নামের এক যুবক। তাকে আগুন থেকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন মা-বাবাসহ তার বড় ভাই। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মিতরা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা যুবককে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধরা হলেন— বাবা শামছুল বিশ্বাস, মা মাফিয়ারা বেগম ও বড় ভাই মাসুম বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল বিশ্বাসের দুই ছেলের মধ্যে ছোট ছেলে জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে একটি প্রাইভেটকার কিনে দেওয়ার আবদার করেন। যাতে তিনি গাড়িটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। পরিবার থেকে রাজি না হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষুব্ধ হয়ে জনি ঘরের ভিতর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পেট্রোলের আগুন দ্রুত ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। এসময় তাকে বাঁচাতে মা, বাবা ও আরেক ভাই বাইরে থেকে ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় আগুনে ওই পরিবারের চারজনই গুরুতর দগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
শামছুল বিশ্বাসের প্রতিবেশী বেতিলা মিতরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, জনি এলাকায় নেশাগ্রস্ত ছেলে হিসেবে পরিচিত। বাবা-মার কাছে প্রাইভেটকার কেনার জন্য টাকা চেয়ে না পাওয়ায় নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। তাকে বাঁচাতে গিয়ে বাড়ির লোকজন আগুনে দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, প্রাইভেটকার কিনে না দেওয়াতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।