‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে
ইসলামাবাদে চলমান ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ‘প্রাইমারি’ (প্রাথমিক সাধারণ বিষয়) অতিক্রম করে এখন কিছু ক্ষেত্রে ‘টেকনিক্যাল’ বা কারিগরি পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি আলোচনার মেয়াদ একদিন বাড়ানোর সম্ভাবনাও দেখা দিয়েছে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসলামাবাদে অবস্থানরত তাসনিম নিউজ এজেন্সি-এর প্রতিবেদক শনিবার (১১ এপ্রিল) বিকেলে জানান, প্রাথমিক বৈঠক ও পরামর্শের পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ এখন সাধারণ আলোচনার সীমা ছাড়িয়ে নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত ও কারিগরি দিক নিয়ে অগ্রসর হয়েছে। এ অনুযায়ী, উভয় পক্ষের বিশেষজ্ঞরা বিভিন্ন ইস্যুর খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা চলছে। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্ক
ইসলামাবাদে চলমান ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ‘প্রাইমারি’ (প্রাথমিক সাধারণ বিষয়) অতিক্রম করে এখন কিছু ক্ষেত্রে ‘টেকনিক্যাল’ বা কারিগরি পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি আলোচনার মেয়াদ একদিন বাড়ানোর সম্ভাবনাও দেখা দিয়েছে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইসলামাবাদে অবস্থানরত তাসনিম নিউজ এজেন্সি-এর প্রতিবেদক শনিবার (১১ এপ্রিল) বিকেলে জানান, প্রাথমিক বৈঠক ও পরামর্শের পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ এখন সাধারণ আলোচনার সীমা ছাড়িয়ে নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত ও কারিগরি দিক নিয়ে অগ্রসর হয়েছে।
এ অনুযায়ী, উভয় পক্ষের বিশেষজ্ঞরা বিভিন্ন ইস্যুর খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।
প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা চলছে। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি-এর নিয়ন্ত্রণের বিষয়টি।
কেএম
What's Your Reaction?