প্রাণনাশের হুমকির কথা জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ও কর্মীদের জীবনের শঙ্কার কথা জানিয়ে করে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তার অনুসারী বিএনপির কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। কাজী খায়রুজ্জামান শিপন বলেন, আপনারা জানেন কয়েকদিন ধরে আমাকে ও আমার নেতাকর্মীকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে এই নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি আরও বলেন, এমনকি জামায়াত প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় মনে করি, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করার চে

প্রাণনাশের হুমকির কথা জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ও কর্মীদের জীবনের শঙ্কার কথা জানিয়ে করে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তার অনুসারী বিএনপির কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, আপনারা জানেন কয়েকদিন ধরে আমাকে ও আমার নেতাকর্মীকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে এই নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

তিনি আরও বলেন, এমনকি জামায়াত প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় মনে করি, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করার চেষ্টা করলেও, তারা পারেনি। এই অবস্থায় আমরা মনে করি, মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলায় সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আমি নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছি।

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে গত ২১ জানুয়ারি কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

নাহিদ ফরাজী/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow