প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের পালকি কমিউনিটি সেন্টারে এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীমহল অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে শিক্ষকদের হয়রানি বন্ধে ভূমিকা রেখে তাদের সকল অধিকার বাস্তবায়নের আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শাহীনূর রহমান মাসুদ তালুকদার বলেন, সততা ও জবাবদিহিতার সাথে প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফুলবাড়বয়া শাখা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, জ

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের পালকি কমিউনিটি সেন্টারে এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীমহল অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে শিক্ষকদের হয়রানি বন্ধে ভূমিকা রেখে তাদের সকল অধিকার বাস্তবায়নের আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শাহীনূর রহমান মাসুদ তালুকদার বলেন, সততা ও জবাবদিহিতার সাথে প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফুলবাড়বয়া শাখা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াম উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুব বিভাগ জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান, ফুলবাড়ীয়া কলেজের প্রভাষক মোহাম্মদ আফতাব উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, রূপালী ব্যাংক ফুলবাড়িয়া শাখার ম্যানেজার রেজাউল করিম, সংগঠনটির উপজেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও অত্র সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার নীতি নির্ধারনী চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow