প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টায় (৪৯ বিজিবি)’র একটি আভিযানিক দল গদখালী বাজার থেকে তাকে আটক করা হয়।  আটক ব্যক্তির নাম, সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি বেনাপোলের বালুন্ডা এলাকার ইয়াছিন সরদারের ছেলে। জানা যায়, ওই ব্যক্তির থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।   আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে পুটখালী গমন করছিল।  এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।  তিনি বলেন,

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টায় (৪৯ বিজিবি)’র একটি আভিযানিক দল গদখালী বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম, সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি বেনাপোলের বালুন্ডা এলাকার ইয়াছিন সরদারের ছেলে। জানা যায়, ওই ব্যক্তির থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।  

আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে পুটখালী গমন করছিল। 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। 

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow