প্রায় ৬ টন অবৈধ ডিজেলসহ সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ তেলের মজুদ উদ্ধারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পরবর্তী ৩ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০ ড্রাম (প্রায় ৬ টন) অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত ৩টি পাম্পও জব্দ করা হয়েছে। অভিযান সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

প্রায় ৬ টন অবৈধ ডিজেলসহ সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ তেলের মজুদ উদ্ধারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পরবর্তী ৩ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩০ ড্রাম (প্রায় ৬ টন) অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত ৩টি পাম্পও জব্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow