প্রিজন ভ্যানেআসামিকে ইয়াবা দিতে গিয়ে দুই যুবক গ্রেফতার

যশোর আদালতে হাজিরা দিতে আসা এক আসামিকে প্রিজন ভ্যানের মধ্যে ইয়াবা সরবরাহ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই যুবক। বুধবার (১৭ জুন) বিকেলে আদালত চত্বরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার দিপু। আদালত সূত্রে জানা গেছে, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামের এক যুবক একটি মামলায় কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় শাহাজান ও দিপু মিলে একটি ছোট পুঁটলি প্রান্তের উদ্দেশে প্রিজন ভ্যানে ছুড়ে মারেন। ঘটনাটি পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুঁটলিটি জব্দ করে। পরে এটি খুলে ছয়টি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক এবং বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করা হয়। এ বিষয়ে সদর আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) খাইরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মাম

প্রিজন ভ্যানেআসামিকে ইয়াবা দিতে গিয়ে দুই যুবক গ্রেফতার

যশোর আদালতে হাজিরা দিতে আসা এক আসামিকে প্রিজন ভ্যানের মধ্যে ইয়াবা সরবরাহ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই যুবক।

বুধবার (১৭ জুন) বিকেলে আদালত চত্বরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার দিপু।

আদালত সূত্রে জানা গেছে, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামের এক যুবক একটি মামলায় কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় শাহাজান ও দিপু মিলে একটি ছোট পুঁটলি প্রান্তের উদ্দেশে প্রিজন ভ্যানে ছুড়ে মারেন।

ঘটনাটি পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুঁটলিটি জব্দ করে। পরে এটি খুলে ছয়টি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক এবং বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করা হয়।

এ বিষয়ে সদর আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) খাইরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে। মামলায় প্রান্তসহ তিনজনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

এইচআরএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow