প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য নেসকোর জরুরি বার্তা

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পেয়ে অনেক গ্রাহক বিভ্রান্ত হলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর এবং মিটারের ইউনিট মূল্য হালনাগাদ করার অংশ হিসেবেই অতিরিক্ত টোকেন সংযুক্ত করা হচ্ছে। নেসকো জানিয়েছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে বিদ্যুৎ বিল ছয়টি ধাপে নির্ধারণ করা হয়। সম্প্রতি বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের ফলে প্রতিটি ধাপের ইউনিট মূল্যও সংশোধন করা হয়েছে। নতুন এই মূল্যহার মিটারে কার্যকর করতে রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত তথ্য পাঠানো হচ্ছে, যার কারণে টোকেনের দৈর্ঘ্য বেড়ে ২২০ ডিজিট পর্যন্ত হতে পারে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ টোকেন পাওয়া মানেই মিটারে কোনো ত্রুটি রয়েছে—এমন ধারণা সঠিক নয়। এটি কেবল নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া। টোকেন ব্যবহারের ক্ষেত্রেও গ্রাহকদের কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে প্রদর্শিত ২২০ ডিজিটের টোকেন সাধারণত প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে বিভক্ত থাকে। প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন ব

প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য নেসকোর জরুরি বার্তা

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পেয়ে অনেক গ্রাহক বিভ্রান্ত হলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর এবং মিটারের ইউনিট মূল্য হালনাগাদ করার অংশ হিসেবেই অতিরিক্ত টোকেন সংযুক্ত করা হচ্ছে।

নেসকো জানিয়েছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে বিদ্যুৎ বিল ছয়টি ধাপে নির্ধারণ করা হয়। সম্প্রতি বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের ফলে প্রতিটি ধাপের ইউনিট মূল্যও সংশোধন করা হয়েছে। নতুন এই মূল্যহার মিটারে কার্যকর করতে রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত তথ্য পাঠানো হচ্ছে, যার কারণে টোকেনের দৈর্ঘ্য বেড়ে ২২০ ডিজিট পর্যন্ত হতে পারে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ টোকেন পাওয়া মানেই মিটারে কোনো ত্রুটি রয়েছে—এমন ধারণা সঠিক নয়। এটি কেবল নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

টোকেন ব্যবহারের ক্ষেত্রেও গ্রাহকদের কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে প্রদর্শিত ২২০ ডিজিটের টোকেন সাধারণত প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে বিভক্ত থাকে। প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে। এরপর একই পদ্ধতিতে ধারাবাহিকভাবে বাকি অংশগুলো প্রবেশ করাতে হবে।

সবগুলো অংশ সফলভাবে ইনপুট করার পর মিটারে রিচার্জকৃত ব্যালেন্স যোগ হবে এবং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হবে।

নেসকো আরও জানিয়েছে, টোকেন প্রবেশ করাতে কোনো সমস্যা হলে গ্রাহকরা নিকটস্থ বিদ্যুৎ অফিস বা সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow