প্রিমিয়ার গ্রুপের ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল (এইচ বি এম ইকবাল) এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধানে এ জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে এ কার্যক্রম শুরু হয়। দুদকের উপ-পরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্ব একটি টিম জিজ্ঞাসাবাদ করছে। ২০২৫ সালের অক্টোবরে ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। পাশাপাশি ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর ছেলে মঈন ইকবালকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। আরও পড়ুন শিক্ষক নিয়োগ / অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব একই বছরের ২৫ নভেম্বর ইকবালসহ ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইকবাল, তার দুই ছেলে, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, পর

প্রিমিয়ার গ্রুপের ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল (এইচ বি এম ইকবাল) এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধানে এ জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে এ কার্যক্রম শুরু হয়। দুদকের উপ-পরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্ব একটি টিম জিজ্ঞাসাবাদ করছে।

২০২৫ সালের অক্টোবরে ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। পাশাপাশি ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর ছেলে মঈন ইকবালকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক।

একই বছরের ২৫ নভেম্বর ইকবালসহ ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।

এছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইকবাল, তার দুই ছেলে, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সদস্য, এক বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।

দুদক টিম আজ প্রিমিয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার এ ডি এম নাজমুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার ও সিএফও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে। গত ৩ আগস্ট তাদের তলব করা হয়েছিল বলে জানা গেছে।

এসএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow