প্রিয়াঙ্কাকে প্রথম যে মেসেজ পাঠিয়েছিলেন নিক, এতদিন পর প্রকাশ্যে

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের প্রেমকাহিনি অনেকবার আলোচনায় এসেছে। টুইটারের একটি বার্তা থেকে শুরু হয়েছিল তাদের পরিচয়, যা পরে গড়ায় প্রেম, বাগদান এবং বিয়েতে। তবে সেই প্রথম বার্তায় ঠিক কী লিখেছিলেন নিক, এতদিন পর সেটিই প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি। সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানেই দুজনের প্রথম টুইটার কথোপকথনের স্ক্রিনশট দেখানো হয়। তখনই নিক জানান, কীভাবে প্রথম সাহস করে প্রিয়াঙ্কার ইনবক্সে বার্তা পাঠিয়েছিলেন। নিক বলেন, তার বড় ভাই কেভিন জোনাসই প্রথম তাকে প্রিয়াঙ্কার জনপ্রিয় হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখার পরামর্শ দেন। পরে একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কার ছবি দেখে বাড়ি ফিরে টুইটারে তাকে খুঁজে বের করেন তিনি। তখনই দেখতে পান, প্রিয়াঙ্কা আগে থেকেই তাকে অনুসরণ করছেন। প্রিয়াঙ্কাকে প্রথম যে মেসেজ পাঠিয়েছিলেন নিক জোনাস এরপর নিক প্রিয়াঙ্কাকে প্রথম যে বার্তা পাঠান, তাতে লেখা ছিল, ‘হ্যালো, অনেকের কাছেই শুনলাম আমাদের নাকি দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগির লস অ্যাঞ্জেলেসে আসছ?’ নিকের সেই বার্তার জব

প্রিয়াঙ্কাকে প্রথম যে মেসেজ পাঠিয়েছিলেন নিক, এতদিন পর প্রকাশ্যে

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের প্রেমকাহিনি অনেকবার আলোচনায় এসেছে। টুইটারের একটি বার্তা থেকে শুরু হয়েছিল তাদের পরিচয়, যা পরে গড়ায় প্রেম, বাগদান এবং বিয়েতে। তবে সেই প্রথম বার্তায় ঠিক কী লিখেছিলেন নিক, এতদিন পর সেটিই প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানেই দুজনের প্রথম টুইটার কথোপকথনের স্ক্রিনশট দেখানো হয়। তখনই নিক জানান, কীভাবে প্রথম সাহস করে প্রিয়াঙ্কার ইনবক্সে বার্তা পাঠিয়েছিলেন।

নিক বলেন, তার বড় ভাই কেভিন জোনাসই প্রথম তাকে প্রিয়াঙ্কার জনপ্রিয় হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখার পরামর্শ দেন। পরে একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কার ছবি দেখে বাড়ি ফিরে টুইটারে তাকে খুঁজে বের করেন তিনি। তখনই দেখতে পান, প্রিয়াঙ্কা আগে থেকেই তাকে অনুসরণ করছেন।

প্রিয়াঙ্কাকে প্রথম যে মেসেজ পাঠিয়েছিলেন নিক, এতদিন পর প্রকাশ্যেপ্রিয়াঙ্কাকে প্রথম যে মেসেজ পাঠিয়েছিলেন নিক জোনাস

এরপর নিক প্রিয়াঙ্কাকে প্রথম যে বার্তা পাঠান, তাতে লেখা ছিল, ‘হ্যালো, অনেকের কাছেই শুনলাম আমাদের নাকি দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগির লস অ্যাঞ্জেলেসে আসছ?’

নিকের সেই বার্তার জবাব দিতে দেরি করেননি প্রিয়াঙ্কাও। তিনি লিখেছিলেন, ‘হে... গ্রাহামও আমাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। আমাদের সাধারণ টেক্সট মেসেজে কথা বলা উচিত। ওটা বেশি ব্যক্তিগত হবে। কারণ আমার টুইটার অ্যাকাউন্টে আমার টিমেরও প্রবেশাধিকার আছে।’

প্রিয়াঙ্কা আরও জানান, প্রথম দিকে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনিই সত্যিই তার সঙ্গে কথা বলছেন। তাই তিনি সময়-উল্লেখসহ একটি তাৎক্ষণিক ছবি পাঠাতে বলেছিলেন। বিষয়টি তার কাছে বেশ মজার মনে হয়েছিল।

এই প্রথম যোগাযোগের প্রায় দেড় বছর পর শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। এরপর বাগদান এবং ২০১৮ সালে ধুমধাম আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক ও প্রিয়াঙ্কা। বর্তমানে তাদের সংসারজুড়ে এসেছে কন্যাসন্তান মালতি মেরি, যাকে নিয়ে সুখেই সময় কাটছে এই তারকা দম্পতির।

পডকাস্টে ব্যক্তিগত জীবনের আরও কিছু মজার তথ্যও শেয়ার করেন তারা। প্রিয়াঙ্কা জানান, বলিউডের অন্দরমহলের খবরাখবর রাখার ক্ষেত্রে তিনি নয়, বরং নিকই বেশি আগ্রহী। কোন তারকা দম্পতির সম্পর্ক ভেঙেছে কিংবা কে নতুন সম্পর্কে জড়িয়েছেন-এসব খবর অনেক সময় তার আগেই জেনে যান নিক।

হাসতে হাসতেই বিষয়টি স্বীকার করেন নিক। তিনি বলেন, গত আট বছরে বলিউডের নানা গল্প, গুঞ্জন ও তারকাদের অন্দরমহলের খবর জানতে তার বেশ আগ্রহ তৈরি হয়েছে। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নির্দিষ্ট অ্যাকাউন্টও অনুসরণ করেন তিনি।

ভারতীয় সংস্কৃতির প্রতিও নিকের ভালোবাসার কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা। তিনি জানান, চলতি বছরের হোলির সময় তিনি ভারতে শুটিংয়ে ব্যস্ত থাকলেও নিক যুক্তরাষ্ট্রে তাদের বাড়িতে বন্ধুদের নিয়ে হোলি উৎসবের আয়োজন করেছিলেন। বিষয়টি জেনে একদিকে যেমন অবাক হয়েছেন, অন্যদিকে অনুষ্ঠানে থাকতে না পারার আক্ষেপও হয়েছে তার।

এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমায় ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি তার হাতে রয়েছে ‘দ্য ব্লাফ’ সিনেমা এবং জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’র দ্বিতীয় মৌসুম।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow