প্রেমঘটিত ঘটনায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত ঘটনায় মনতাজুর রহমান দীপা (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজন (২৬) নামের এক যুবকের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রেমিক সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে প্রেমিক সুজনের বাড়িতে যায়। সেখানে বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পান। পরে দ্রুত দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই দীপার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রেমঘটিত ঘটনায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত ঘটনায় মনতাজুর রহমান দীপা (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজন (২৬) নামের এক যুবকের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রেমিক সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে প্রেমিক সুজনের বাড়িতে যায়। সেখানে বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পান। পরে দ্রুত দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই দীপার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow