প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

ঈদের ছুটিতে একান্ত সময় কাটাতে চাঁদপুরে এক প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে প্রেমিকার মামলায় কারাগারে যেতে হয়েছে প্রেমিক তুহিন হোসেন ওরফে সালমানকে। প্রেমিক প্রেমিকা দুজনেই একই কলেজে অধ্যয়নরত সহপাঠী। রোববার (২২ মার্চ) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী প্রেমিকা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী তুহিন হোসেন ওরফে সালমান ওই শিক্ষার্থীর সহপাঠী। একই কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রোববার সকালে সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।  ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রক্তক্ষরণ শুরু হয়। সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে তার বাড়ির সামনে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে
ঈদের ছুটিতে একান্ত সময় কাটাতে চাঁদপুরে এক প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে প্রেমিকার মামলায় কারাগারে যেতে হয়েছে প্রেমিক তুহিন হোসেন ওরফে সালমানকে। প্রেমিক প্রেমিকা দুজনেই একই কলেজে অধ্যয়নরত সহপাঠী। রোববার (২২ মার্চ) ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী প্রেমিকা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী তুহিন হোসেন ওরফে সালমান ওই শিক্ষার্থীর সহপাঠী। একই কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রোববার সকালে সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।  ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রক্তক্ষরণ শুরু হয়। সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে তার বাড়ির সামনে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তুহিন হোসেন ওরফে সালমান উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow