প্রেমিকার শ্লীলতাহানির মামলায় তরুণ গায়ক জাহিদ অন্তু কারাগারে

রাজধানীর গুলশানে সাবেক প্রেমিকা ও ছোট পর্দার এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, গ্রেপ্তারের পর জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কেএম রাশিদুর রহমান। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) দিন ধার্য করেন এবং ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা রাশিদুর রহমান। এদিকে মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের অবসান ঘটে এবং তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পর গত ২৭ মার্চ স

প্রেমিকার শ্লীলতাহানির মামলায় তরুণ গায়ক জাহিদ অন্তু কারাগারে

রাজধানীর গুলশানে সাবেক প্রেমিকা ও ছোট পর্দার এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, গ্রেপ্তারের পর জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কেএম রাশিদুর রহমান। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) দিন ধার্য করেন এবং ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা রাশিদুর রহমান।

এদিকে মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের অবসান ঘটে এবং তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর পর গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ওই শিক্ষার্থীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে এতে বাধা দিলে তাকে মারধর করা হয়, যার ফলে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।

পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow