প্রেমিকের বাড়িতে তরুণীর আকুতি, ‘দরজাটা একটু খোলো’

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনার ভিডিওকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও হঠাৎ অন্যত্র বিয়ে করে এক যুবক। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রেমিকা। ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রামের একটি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী বলতে থাকেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলি… তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই।.... ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তরুণীর ওই আবেগঘন আকুতিতে আশপাশের মানুষের দাগ কেটে যায়। স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনাটি গত বুধবারের (১৫ এপ্রিল)। এ ঘটনার কিছু সময় পর ওই তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। ঘটনাটি কেউ মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত এলাকায় ভাইরাল হয়ে পড়ে। এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক বলেন, সরকারপাড়া আমার ইউনিয়নে। তবে গত দুইদিন ধরে ফেসবুকে ঢুকি না, এজন্য জানি না। বিষয়টি আমাকে কেউ জানায়নি। রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম

প্রেমিকের বাড়িতে তরুণীর আকুতি, ‘দরজাটা একটু খোলো’

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনার ভিডিওকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও হঠাৎ অন্যত্র বিয়ে করে এক যুবক। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রেমিকা।

ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রামের একটি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী বলতে থাকেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলি… তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই।....

ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তরুণীর ওই আবেগঘন আকুতিতে আশপাশের মানুষের দাগ কেটে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনাটি গত বুধবারের (১৫ এপ্রিল)। এ ঘটনার কিছু সময় পর ওই তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ঘটনাটি কেউ মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত এলাকায় ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক বলেন, সরকারপাড়া আমার ইউনিয়নে। তবে গত দুইদিন ধরে ফেসবুকে ঢুকি না, এজন্য জানি না। বিষয়টি আমাকে কেউ জানায়নি।

রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow