প্রেমের প্রস্তাব ঘিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ
প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে থেকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় পরে তাকে আটকে রাখার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। বিষয়টি ওই নারী শিক্ষার্থী তার বিভাগের সহপাঠীদের জানালে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা বিষয়টি তাদের সিনিয়রদের অবহিত করেন। পরে অর্থনীতি বিভাগের কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুসাকে মারধর করা হয়। এ সময় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে ঘটনাকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এত
প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে থেকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় পরে তাকে আটকে রাখার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে।
বিষয়টি ওই নারী শিক্ষার্থী তার বিভাগের সহপাঠীদের জানালে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা বিষয়টি তাদের সিনিয়রদের অবহিত করেন। পরে অর্থনীতি বিভাগের কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
একপর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুসাকে মারধর করা হয়। এ সময় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে ঘটনাকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাতভর ক্যাম্পাসে হামলা পাল্টা হামলাও হয়।
রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে আহত অর্থনীতি বিভাগের ৫-৭ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় তাদের গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগও রয়েছে।
অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, ‘আমাদের বিভাগের এক জুনিয়র নারী শিক্ষার্থীকে র্যাগিংয়ের কায়দায় উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেন ইংরেজি বিভাগের মুসা। ওই শিক্ষার্থী রাজি না হওয়ায় তাকে আটকে রাখা হয়। বিষয়টি জানতে পেরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন। একপর্যায়ে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী আকস্মিকভাবে হাত চালালে হাতাহাতির সূত্রপাত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনার সঙ্গে সঙ্গে আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যে কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?