প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২

চাঁদপুরের হাজীগঞ্জে প্রেসক্লাব কার্যালয় থেকে এক সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (১৬ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ। তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ নিউজ ও বাংলাদেশ খবর পত্রিকার জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে মহিউদ্দিন আল আজাদকে সেখান থেকে তুলে নিয়ে যান। পরে তাকে ওই হোটেল ভবনে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাংবাদিককে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ফারুক হোসেন লিটন ও তার ছেলে তাওহীদ হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাতৃমায়া আবাসিক হোটেল ও এর মালিক ফারুক হোসেন লিটনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই হোটে

প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২

চাঁদপুরের হাজীগঞ্জে প্রেসক্লাব কার্যালয় থেকে এক সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (১৬ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ। তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ নিউজ ও বাংলাদেশ খবর পত্রিকার জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে মহিউদ্দিন আল আজাদকে সেখান থেকে তুলে নিয়ে যান। পরে তাকে ওই হোটেল ভবনে নিয়ে মারধর করা হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাংবাদিককে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ফারুক হোসেন লিটন ও তার ছেলে তাওহীদ হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাতৃমায়া আবাসিক হোটেল ও এর মালিক ফারুক হোসেন লিটনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই হোটেল থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোটেলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। তবে নির্দেশনা অমান্য করে হোটেলটি চালু রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ঘটনার সময় সাংবাদিককে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় সাংবাদিক নেতারা ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে আহত সাংবাদিক প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি ফারুক হোসেন লিটন, তার ছেলে তাওহীদ হোসেন, বাবা আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে।

এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেল পরিচালনার অভিযোগে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মাতৃমায়া আবাসিক হোটেলটি সিলগালা করে দেন।

শরীফুল ইসলাম/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow