প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির গেটে থাকা কাঁচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়ির সামনে এসে গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে। এতে কাঁচের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্র আরও জানা যায়, শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণের গহনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, হামলার চেষ্টার কথা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির গেটে থাকা কাঁচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়ির সামনে এসে গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে। এতে কাঁচের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র আরও জানা যায়, শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণের গহনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, হামলার চেষ্টার কথা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow