ফজরের নামাজ শেষে বের হন শওকত সরদার, খালে বৃদ্ধের লাশ

সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সুইস গেট কালিবাড়ি সংলগ্ন খালপাড় থেকে শওকত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ সরদার। পরিবারের সদস্যরা জানান, রোববার (১০ মে) ফজরের নামাজ শেষে শওকত সরদার মাছ ধরার জাল ও সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, গোপালপুর সুইস গেট সংলগ্ন খালে মাছ ধরার অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে খালে মাছ ধরার সময় দূর থেকে একজনকে পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, জালসহ অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় শোকে

ফজরের নামাজ শেষে বের হন শওকত সরদার, খালে বৃদ্ধের লাশ
সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সুইস গেট কালিবাড়ি সংলগ্ন খালপাড় থেকে শওকত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ সরদার। পরিবারের সদস্যরা জানান, রোববার (১০ মে) ফজরের নামাজ শেষে শওকত সরদার মাছ ধরার জাল ও সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, গোপালপুর সুইস গেট সংলগ্ন খালে মাছ ধরার অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে খালে মাছ ধরার সময় দূর থেকে একজনকে পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, জালসহ অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় শোকের সৃষ্টি করেছে। স্থানীয়রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow