ফজরের নামাজে সেজদারত মুসল্লিকে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। রোববার (০৩ মে) উপজেলার ভুনবীর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া (৭৮) লইয়ারকুল এলাকার বাসিন্দা। আটক জসিম মিয়া একই এলাকার বাসিন্দা।  প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ মিয়া (৭৮)। নামাজে সেজদারত অবস্থায় হঠাৎ পেছন থেকে জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মসজিদের ভেতরেই কলম দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ মিয়া।  শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow