ফটিকছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) উপজেলার উত্তর আঁধারমানিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম পুটন মোল্ল (১৯)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন আঁধারমানিক বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় তাকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। রামগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ় ও তৎপর রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ভূজপুর থান
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) উপজেলার উত্তর আঁধারমানিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম পুটন মোল্ল (১৯)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন আঁধারমানিক বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় তাকে আটক করে।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
রামগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা দৃঢ় ও তৎপর রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
এমআরএএইচ/কেএইচকে
What's Your Reaction?