ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মাণাধীন ভবনে থাই গ্লাস স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় চন্দ্র দে (৩২) ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুবল চন্দ্র দের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে থাই গ্লাস ও অ্যালুমিনিয়ামের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর ৮ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া এলাকায় প্রবাসী শাহ আলমের নির্মাণাধীন ভবনে থাই গ্লাস স্থাপনের কাজ করছিলেন বিজয় চন্দ্র দে। একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নাজিরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত
চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মাণাধীন ভবনে থাই গ্লাস স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় চন্দ্র দে (৩২) ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুবল চন্দ্র দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে থাই গ্লাস ও অ্যালুমিনিয়ামের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর ৮ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া এলাকায় প্রবাসী শাহ আলমের নির্মাণাধীন ভবনে থাই গ্লাস স্থাপনের কাজ করছিলেন বিজয় চন্দ্র দে। একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নাজিরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?