ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় নিজ বাসভবনের সিঁড়িঘরের রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান জহুরুল আনোয়ার। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়িঘরের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এমআরএএইচ/ইএ

ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় নিজ বাসভবনের সিঁড়িঘরের রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান জহুরুল আনোয়ার। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়িঘরের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow