ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর নিজেই। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাত ৯টায় পূর্ব ফরহাদাবাদের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। খাদিজা নুরের মৃত্যুতে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর নিজেই। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাত ৯টায় পূর্ব ফরহাদাবাদের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
খাদিজা নুরের মৃত্যুতে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?