ফরমুলা ওয়ান তারকা ভারস্টাপেন, ‘মেসিকে ডিফেন্ড করা সম্ভবই না’

লিওনেল মেসিকে নিয়ে আবারও নিজের মুগ্ধতা প্রকাশ করলেন ফরমুলা ওয়ানের তারকা ড্রাইভার ম্যাক্স ভারস্টাপেন। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে নাহুয়েল মোলিনাকে দেওয়া মেসির সেই আইকনিক অ্যাসিস্টের কথা স্মরণ করে প্রশংসায় ভাসান তিনি। রেড বুল রেসিংয়ের এই ড্রাইভারের মতে, মাঠে মেসি যা করেন, তা থামানোর কোনো উপায়ই নেই। ভারস্টাপেন বলেন, ‘সে খেলাটা বুঝতে পারে। অনেক খেলোয়াড়কে গোল করতে দৌঁড়াতে হয় বা জায়গা তৈরি করতে হয়, কিন্তু তার সেটা লাগে না।’ মেসির প্রতি মুগ্ধতা থেকে মেসির খেলার দক্ষতা আরও প্রশংসা তিনি করেছেন। তিনি বলেন, ‘সে যেকোনো জায়গা থেকে, যেকোনো মুহূর্তে গোল করতে পারে। আপনি ভাববেন তাকে থামাতে পারবেন, কিন্তু পারবেন না। সে সবসময় সুযোগ খুঁজে নেয়।’ মাঠে মেসির পারফরম্যান্স বর্ণনা করতে গিয়ে ভারস্টাপেনের সবচেয়ে শক্তিশালী মন্তব্য ছিল, ‘তাকে ডিফেন্ড করা সম্ভবই না।’ ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের সেই স্মরণীয় ম্যাচটি অতিরিক্ত সময় শেষেও ২-২ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নেদারল্যান্ডসের পরপর দুটি শট ঠেক

ফরমুলা ওয়ান তারকা ভারস্টাপেন, ‘মেসিকে ডিফেন্ড করা সম্ভবই না’

লিওনেল মেসিকে নিয়ে আবারও নিজের মুগ্ধতা প্রকাশ করলেন ফরমুলা ওয়ানের তারকা ড্রাইভার ম্যাক্স ভারস্টাপেন। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে নাহুয়েল মোলিনাকে দেওয়া মেসির সেই আইকনিক অ্যাসিস্টের কথা স্মরণ করে প্রশংসায় ভাসান তিনি।

রেড বুল রেসিংয়ের এই ড্রাইভারের মতে, মাঠে মেসি যা করেন, তা থামানোর কোনো উপায়ই নেই। ভারস্টাপেন বলেন, ‘সে খেলাটা বুঝতে পারে। অনেক খেলোয়াড়কে গোল করতে দৌঁড়াতে হয় বা জায়গা তৈরি করতে হয়, কিন্তু তার সেটা লাগে না।’

মেসির প্রতি মুগ্ধতা থেকে মেসির খেলার দক্ষতা আরও প্রশংসা তিনি করেছেন। তিনি বলেন, ‘সে যেকোনো জায়গা থেকে, যেকোনো মুহূর্তে গোল করতে পারে। আপনি ভাববেন তাকে থামাতে পারবেন, কিন্তু পারবেন না। সে সবসময় সুযোগ খুঁজে নেয়।’

মাঠে মেসির পারফরম্যান্স বর্ণনা করতে গিয়ে ভারস্টাপেনের সবচেয়ে শক্তিশালী মন্তব্য ছিল, ‘তাকে ডিফেন্ড করা সম্ভবই না।’

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের সেই স্মরণীয় ম্যাচটি অতিরিক্ত সময় শেষেও ২-২ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নেদারল্যান্ডসের পরপর দুটি শট ঠেকিয়ে সেমিফাইনালে তোলেন দলকে।

এটাই প্রথম নয়, এর আগেও মেসির প্রশংসা করেছেন ভারস্টাপেন। ২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদো-র সঙ্গে তুলনায় তিনি বলেছিলেন, ‘মেসির প্রতিভা বেশি’ তবে একই সঙ্গে রোনালদোর কঠোর পরিশ্রম ও ফিটনেসেরও প্রশংসা করেন তিনি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow