ফরিদপুর-১: গভীর রাতে ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থী, উত্তেজনা
ফরিদপুর-১ আসনের মধুখালীতে গভীর রাতে একটি ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লার প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে প্রবেশ করেন জামায়াত প্রার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?
