‎ফরিদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শকের ঢল

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ‎‎দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৯টি ঘোড়া। ‎ ‎স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় আশেপাশের গ্রাম ও উপজেলা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন। ‎ ‎প্রথম স্থান অধিকার করে মো. জসিম মোল্লার ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন করেন নুরুল ইসলামের ঘোড়া। তৃতীয় স্থান লাভ করে অন্য একটি ঘোড়া। ‎ ‎ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে। ‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এ প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেছি। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহী

‎ফরিদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শকের ঢল
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ‎‎দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৯টি ঘোড়া। ‎ ‎স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় আশেপাশের গ্রাম ও উপজেলা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন। ‎ ‎প্রথম স্থান অধিকার করে মো. জসিম মোল্লার ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন করেন নুরুল ইসলামের ঘোড়া। তৃতীয় স্থান লাভ করে অন্য একটি ঘোড়া। ‎ ‎ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে। ‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এ প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেছি। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদলের নেতা মো. জসিম মোল্লা, মনির কাজীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow