ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। বুধবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) এবং বরিশাল সদর এলাকার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৩)। তারা দুই জনই দুই মোটরসাইকেলের চালক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি পালসার ১৫০ সিসির মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক সড়কে ছিটকে পড়েন। এ সময় তারা মারাত্মক আহত হন তারা। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পৃথক দুই মোটরসাইকেলের চালক মারা যান। মোটরসাইকেলের দুই আরোহী বাসার মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রেজাউল ইসলাম হাওলাদার প্রাথমিক চিকিৎস

ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

বুধবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) এবং বরিশাল সদর এলাকার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৩)। তারা দুই জনই দুই মোটরসাইকেলের চালক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি পালসার ১৫০ সিসির মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক সড়কে ছিটকে পড়েন। এ সময় তারা মারাত্মক আহত হন তারা। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পৃথক দুই মোটরসাইকেলের চালক মারা যান। মোটরসাইকেলের দুই আরোহী বাসার মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রেজাউল ইসলাম হাওলাদার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান জানান, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরান আলী শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই যুবকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow