ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লীকবি জসীমউদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী। শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জানা যায়, এদিন সকাল ১১টার দিকে কবির সমাধিতে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এরপর ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা একে একে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, পল্লীকবি জসীমউদদীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তার লেখায় গ্রামীণ জীবন, বাংলার সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য প্রকাশ ঘট

ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পল্লীকবি জসীমউদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী। শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, এদিন সকাল ১১টার দিকে কবির সমাধিতে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এরপর ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা একে একে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, পল্লীকবি জসীমউদদীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তার লেখায় গ্রামীণ জীবন, বাংলার সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মকে কবির জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মৃত্যুঞ্জয় কবি’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। বইটি প্রকাশিত হলে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি জসীমউদদীনের জীবন, সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল।

এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow