ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘুরতে বের হয়ে এবং বাড়ি ফেরার পথে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই তরুণ। ঈদের আগের দিন বুধবার বিকেল থেকে ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন- বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য আলীমুজ্জামান মাতুব্বর (৫৫), রাজন শেখ (১৮), ইব্রাহিম ফকির (১৭), উমর শেখ (২১), মো. সাইফুল মোল্লা (২৩) এবং আলী ইমরান শরীফ (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের আরোহী আলীমুজ্জামান মাতুব্বর নিহত হন। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে। একই দিন বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দার নারায়ণখালী সেতু এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন শেখ নিহত হন। এ সময় তার সঙ্গ
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘুরতে বের হয়ে এবং বাড়ি ফেরার পথে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই তরুণ। ঈদের আগের দিন বুধবার বিকেল থেকে ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য আলীমুজ্জামান মাতুব্বর (৫৫), রাজন শেখ (১৮), ইব্রাহিম ফকির (১৭), উমর শেখ (২১), মো. সাইফুল মোল্লা (২৩) এবং আলী ইমরান শরীফ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের আরোহী আলীমুজ্জামান মাতুব্বর নিহত হন। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে।
একই দিন বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দার নারায়ণখালী সেতু এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন শেখ নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা ইব্রাহীম ফকির গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
নিহত রাজন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে এবং ইব্রাহিম একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে। ঈদের দিনে দুজনে মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে বেরিয়েছিলেন।
এর আগে, ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল মোল্লা ও আলী ইমরান শরীফ নামের দুই তরুণ নিহত হন। এ ঘটনায় আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত সাইফুল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে এবং আলী ইমরান বরিশাল সদরের জাহাঙ্গীর শরীফের ছেলে।
এদিকে, ঈদের ছুটিতে বাড়িতে এসে বুধবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গড়ানিয়া গ্রামের উমর শেখ (২১)। তারা আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদী এলাকায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বানা ইউনিয়নের আউষের হাট এলাকায় তাদের বহনকারী নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উমর শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। আলফাডাঙ্গা থানা-পুলিশ জানায়, স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উমরকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় দুটি মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?