ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৪৪) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল এগারোটার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহন নামে একটি বাস তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে ৩০/৪০ জন যাত্রী ছিলেন। মারাত্মক আহত অবস্থায় রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাসটি পিছন দিক থেকে মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর আহত মোটরসাইকেল চাল

ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৪৪) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল এগারোটার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহন নামে একটি বাস তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে ৩০/৪০ জন যাত্রী ছিলেন। মারাত্মক আহত অবস্থায় রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাসটি পিছন দিক থেকে মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর আহত মোটরসাইকেল চালক মারা যান। বাসটিতে ৩০/৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow