ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী ক্যাম্পটিতে গভীর রাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো আগুন নেভানো না গেলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে যেত। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা। একইসঙ্গে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্

ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী ক্যাম্পটিতে গভীর রাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো আগুন নেভানো না গেলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে যেত।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা। একইসঙ্গে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই এলাকার আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের কাছে দেওয়া হয়েছে। সেগুলো যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অগ্নি সংযোগকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।  

তিনি বলেন, এমন ঘটনা যেন আর ঘটতে না পারে ও নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow