ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী মিটিং করাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে তাকবীর দিয়ে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জন আহত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল থেকে জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে ফরিদপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশেই শত শত গাড়ি আটকা পড়ে। পরে সাড়ে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের কালাম কাজীর বাড়িতে শুক্রবার মাদকবিরোধী মিটিং হয়, দ্বিতীয় মিটিং শনিবার হামিরদী ইউনিয়ন পরিষদে হয়। মাদকবিরোধী মিটিং নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই জেরে আজ সকালে দুই দলের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, সরকি, টেঁটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত আকতার মাতুব্বর, রিয়াদ মাতুব্বর ও মামুন মাতুব্বরকে বাংলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। অন্যান

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০
ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী মিটিং করাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে তাকবীর দিয়ে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জন আহত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল থেকে জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে ফরিদপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশেই শত শত গাড়ি আটকা পড়ে। পরে সাড়ে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের কালাম কাজীর বাড়িতে শুক্রবার মাদকবিরোধী মিটিং হয়, দ্বিতীয় মিটিং শনিবার হামিরদী ইউনিয়ন পরিষদে হয়। মাদকবিরোধী মিটিং নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই জেরে আজ সকালে দুই দলের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, সরকি, টেঁটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত আকতার মাতুব্বর, রিয়াদ মাতুব্বর ও মামুন মাতুব্বরকে বাংলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। অন্যান্যের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান খোকন মিয়া জানান, মাদকবিরোধী মিটিংয়ে যোগদান করায় দেলোয়ার মাতুব্বরের বাড়ি ভাঙচুর ও তাকে মারধর করেছে, এ নিয়ে সংঘর্ষ চলছে। বিপক্ষ দলের ছিরু মিয়া জানান, মাদকবিরোধী মিটিংয়ের নামে মাদক কারবারিরা এক হয়েছে খোকন চেয়ারম্যানের নেতৃত্বে এজন্য সংঘর্ষ হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সকাল ৯টার দিকে সংঘর্ষের খবর পেয়ে আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করি। বেলা সাড়ে বারোটার দিকে সংঘর্ষ থেমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষে কোনো যানবাহনের ক্ষতি হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। কোন পক্ষই থানায় অভিযোগ বা মামলা দায়ের করেনি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow