ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জিহাদ খানকে (২৮) আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিনগত রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিহাদ উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) দুপুরে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশু কন্যাটির মুখে বিষাক্ত রাসায়নিক দিয়ে অজ্ঞান করে তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এরপর আযানের শব্দে তার জ্ঞান ফিরলে দেখতে পায় আসামি জিহাদ পাশে অবস্থান করছে। এরপর সে বিষয়গুলো সকলকে বলে দেবে— এই কথা বললে তাকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেয়। পরে শিশুটি পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে বিষয়টি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে তার মা ওই দিনই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, এ ঘটনায় মামলা হওয়

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জিহাদ খানকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিনগত রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিহাদ উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) দুপুরে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশু কন্যাটির মুখে বিষাক্ত রাসায়নিক দিয়ে অজ্ঞান করে তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এরপর আযানের শব্দে তার জ্ঞান ফিরলে দেখতে পায় আসামি জিহাদ পাশে অবস্থান করছে। এরপর সে বিষয়গুলো সকলকে বলে দেবে— এই কথা বললে তাকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেয়। পরে শিশুটি পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে বিষয়টি খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে তার মা ওই দিনই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ঘটনার তিন দিনের মধ্যে আসামিকে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আজ আদালতে তোলা হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow