ফরিদপুরে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো- ৯ মাস বয়সি আয়ান ও ৩ মাস বয়সি আব্দুল্লাহ। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ৩০ শিশুসহ ১২৯ রোগী হাম উপসর্গে চিকিৎসাধীন রয়েছে। আয়ান রাজবাড়ীর সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজা শেখের ছেলে ও আব্দুল্লাহ ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের কামরুল মোল্লার ছেলে। শুক্রবার (২৯ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জ্বর, সর্দিকাশি ও হাম উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ ও মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনসহ হাসপাতাল দুটিতে ১২৯ রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে জেলায় ১৭৩১ রোগী চিকিৎসা নিয়েছেন। এ বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে মাদারিপুরের ৩, ফরিদপুরের ৪, গোপালগঞ্জের ৪, রাজবাড়ীর ৩, মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে। ফরিদপুরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ সায়াদ জানান, আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক রোগ

ফরিদপুরে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো- ৯ মাস বয়সি আয়ান ও ৩ মাস বয়সি আব্দুল্লাহ। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ৩০ শিশুসহ ১২৯ রোগী হাম উপসর্গে চিকিৎসাধীন রয়েছে।

আয়ান রাজবাড়ীর সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজা শেখের ছেলে ও আব্দুল্লাহ ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের কামরুল মোল্লার ছেলে। শুক্রবার (২৯ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জ্বর, সর্দিকাশি ও হাম উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ ও মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনসহ হাসপাতাল দুটিতে ১২৯ রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে জেলায় ১৭৩১ রোগী চিকিৎসা নিয়েছেন।

এ বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে মাদারিপুরের ৩, ফরিদপুরের ৪, গোপালগঞ্জের ৪, রাজবাড়ীর ৩, মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে।

ফরিদপুরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ সায়াদ জানান, আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক রোগীর ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বাড়ছে।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হাম উপসর্গে নতুন করে ৩০ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। হাম প্রতিরোধে হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

এন কে বি নয়ন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow