ফরিদপুরে ১৯৩ লিটার পেট্রোল উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে পেট্রোল ক্রয় ও মজুতের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১৯৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুবায়ের ফরিদপুর সদরের একটি ফিলিং স্টেশন থেকে প্রতি লিটার ১৫০ টাকা দরে ১৯৩ লিটার পেট্রোল কিনে ইজিবাইকযোগে সালথায় নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানসহ পুলিশের একটি দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, ‘অবৈধভাবে পেট্রোল মজুদের চেষ্টা করায় তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি আরও জানান, উদ্ধার হওয়া পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে পেট্রোল ক্রয় ও মজুতের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১৯৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুবায়ের ফরিদপুর সদরের একটি ফিলিং স্টেশন থেকে প্রতি লিটার ১৫০ টাকা দরে ১৯৩ লিটার পেট্রোল কিনে ইজিবাইকযোগে সালথায় নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানসহ পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, ‘অবৈধভাবে পেট্রোল মজুদের চেষ্টা করায় তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও জানান, উদ্ধার হওয়া পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
What's Your Reaction?