ফরিদপুরের ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট)দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন। আরও পড়ুন সিরাজগঞ্জে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে হাজারো যাত্রী আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালর সামনে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল ও মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, লাইসেন্স নবায়ন না

ফরিদপুরের ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট)দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালর সামনে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল ও মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এন কে বি নয়ন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow