ফরিদুর রেজা সাগরের গল্পে ঈদে ‘ছোটকাকু’র নতুন অভিযান

ঈদ মানেই ছোটপর্দার দর্শকদের কাছে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের নতুন নতুন গল্প। এরই মধ্যে গোয়েন্দাভিত্তিক এই শিশুতোষ সিরিজটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এবারের ঈদেও ছোটকাকু আসছে নতুন আট পর্বের সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’ নিয়ে। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সঙ্গে ছিলেন আরিফ খান। ফরিদুর রেজা সাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, অন্যদিকে নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন রয়েছেন ব্যাংককে। এরই মধ্যে ঢাকায় শেষ হয়েছে পোস্ট-প্রোডাকশনের কাজ। যুক্তরাষ্ট্র, ব্যাংকক এবং ঢাকা-এই তিন প্রান্তে থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, ‘কিশোরগঞ্জের কিশোরদল’ এবারের ঈদে দর্শকদের চমক দিতে পারে। সেই প্রত্যাশাই তারা রাখছেন। এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল, মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে। অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আগ্রহ ছিল। সেই ভালো ল

ফরিদুর রেজা সাগরের গল্পে ঈদে ‘ছোটকাকু’র নতুন অভিযান

ঈদ মানেই ছোটপর্দার দর্শকদের কাছে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের নতুন নতুন গল্প। এরই মধ্যে গোয়েন্দাভিত্তিক এই শিশুতোষ সিরিজটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এবারের ঈদেও ছোটকাকু আসছে নতুন আট পর্বের সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’ নিয়ে।

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সঙ্গে ছিলেন আরিফ খান। ফরিদুর রেজা সাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, অন্যদিকে নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন রয়েছেন ব্যাংককে। এরই মধ্যে ঢাকায় শেষ হয়েছে পোস্ট-প্রোডাকশনের কাজ। যুক্তরাষ্ট্র, ব্যাংকক এবং ঢাকা-এই তিন প্রান্তে থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, ‘কিশোরগঞ্জের কিশোরদল’ এবারের ঈদে দর্শকদের চমক দিতে পারে। সেই প্রত্যাশাই তারা রাখছেন।

এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল, মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে।

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ‘ছোটকাকু’ সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা।’

আরও পড়ুন:
দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা 
ঈদে আসছে নিজাম-স্বরলিপির ‘কে তুমি’ 

তিনি জানান, শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এই সিরিজ নির্মাণে তিনি বিশেষ আনন্দ খুঁজে পান। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow