ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

আর কিছুক্ষন পরেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি পোস্ট করে তিনি আবেগঘন একটি বার্তা দিয়েছেন। পোস্টের ক্যাপশনে ১৯ বছর বয়সী এই উইঙ্গার লিখেছেন, ‘For you and for the streets’। এই বার্তার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের ওই এলাকাতেই ফুটবলের হাতেখড়ি ইয়ামালের। ম্যাচে তিনি যে হেডব্যান্ড ব্যবহার করেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে। শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম ক্লাব লা তোরেতার জার্সি পরে দেখা যায়। পোস্টে তিনি স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা বরাবরই ইয়ামালের ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ইয়ামালের এই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, নিজের শিকড়কে স্মরণ করেই জীবনের সবচেয়ে বড় ম্যাচে

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল
আর কিছুক্ষন পরেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি পোস্ট করে তিনি আবেগঘন একটি বার্তা দিয়েছেন। পোস্টের ক্যাপশনে ১৯ বছর বয়সী এই উইঙ্গার লিখেছেন, ‘For you and for the streets’। এই বার্তার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের ওই এলাকাতেই ফুটবলের হাতেখড়ি ইয়ামালের। ম্যাচে তিনি যে হেডব্যান্ড ব্যবহার করেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে। শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম ক্লাব লা তোরেতার জার্সি পরে দেখা যায়। পোস্টে তিনি স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা বরাবরই ইয়ামালের ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ইয়ামালের এই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, নিজের শিকড়কে স্মরণ করেই জীবনের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন স্পেনের এই উদীয়মান তারকা। এদিকে, এবারের বিশ্বকাপে শুরুটা প্রত্যাশামতো হয়নি ইয়ামালের। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে জায়গা করে নেন। এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন, যা এসেছে সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট করতে না পারলেও দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow