ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক করলেন স্পেন কোচ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়েই সতর্কবার্তা দিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ম্যাচের রেফারিকে শুরু থেকেই কঠোর ও ধারাবাহিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে অতিরিক্ত শারীরিক বা আক্রমণাত্মক ফুটবল কোনোভাবেই প্রশ্রয় না পায়। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিকে শুরু থেকেই একই মানদণ্ডে ম্যাচ পরিচালনা করতে হবে। অতিরিক্ত শারীরিক খেলা বা কঠোর ট্যাকলের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই ফুটবলটাই জিতুক। নিয়ম সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।’ স্প্যানিশ কোচের এই মন্তব্যের পেছনে রয়েছে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে লিওনেল স্কালোনির দল বেশ আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল খেলেছিল, যা নিয়ে স্পেনের গণমাধ্যম ও সাবেক রেফারিদের মধ্যেও আলোচনা হয়েছে। স্পেনের সাবেক আন্তর্জাতিক রেফারি এদুয়ার্দো ইতুররালদে গনসালেসও একই প্রসঙ্গে বলেন, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ সাধারণত শারীরিক সংস্পর্শে কঠোর অবস্থান নেন। তার ভাষায়, ‘আর্জেন্টিনা যদি সেমিফাইনালের মতো শুরু করে, তাহলে তারা

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক করলেন স্পেন কোচ

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়েই সতর্কবার্তা দিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ম্যাচের রেফারিকে শুরু থেকেই কঠোর ও ধারাবাহিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে অতিরিক্ত শারীরিক বা আক্রমণাত্মক ফুটবল কোনোভাবেই প্রশ্রয় না পায়।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিকে শুরু থেকেই একই মানদণ্ডে ম্যাচ পরিচালনা করতে হবে। অতিরিক্ত শারীরিক খেলা বা কঠোর ট্যাকলের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ফুটবলটাই জিতুক। নিয়ম সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।’

স্প্যানিশ কোচের এই মন্তব্যের পেছনে রয়েছে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে লিওনেল স্কালোনির দল বেশ আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল খেলেছিল, যা নিয়ে স্পেনের গণমাধ্যম ও সাবেক রেফারিদের মধ্যেও আলোচনা হয়েছে।

স্পেনের সাবেক আন্তর্জাতিক রেফারি এদুয়ার্দো ইতুররালদে গনসালেসও একই প্রসঙ্গে বলেন, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ সাধারণত শারীরিক সংস্পর্শে কঠোর অবস্থান নেন। তার ভাষায়, ‘আর্জেন্টিনা যদি সেমিফাইনালের মতো শুরু করে, তাহলে তারা সমস্যায় পড়বে।’

বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচের আগে তাই আলোচনার কেন্দ্রে শুধু লিওনেল মেসি বা লামিন ইয়ামাল নন, রয়েছেন ফাইনালের রেফারিও। দুই দলের কৌশল, শারীরিক লড়াই এবং রেফারির সিদ্ধান্ত — সবকিছুই যে শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটিই মনে করিয়ে দিলেন দে লা ফুয়েন্তে।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow