ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

উগ্রবাদী কর্মকাণ্ডে (ফাতাহ কমব্যাটে) সম্পৃক্ততার অভিযোগে যশোর থেকে গ্রেপ্তার হওয়া তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এ বি সিদ্দিক ৫৪ ধারায় তাহসীনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের নিজ বাড়ি থেকে তাহসীনকে আটক করে। অভিযানের সময় তার কক্ষ তল্লাশি করে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ডাক

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

উগ্রবাদী কর্মকাণ্ডে (ফাতাহ কমব্যাটে) সম্পৃক্ততার অভিযোগে যশোর থেকে গ্রেপ্তার হওয়া তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এ বি সিদ্দিক ৫৪ ধারায় তাহসীনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের নিজ বাড়ি থেকে তাহসীনকে আটক করে। অভিযানের সময় তার কক্ষ তল্লাশি করে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তৃতীয় নম্বর আসামি।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ফাতাহ কমব্যাট-সংক্রান্ত বিষয়ে জড়িত ব্যক্তিদের সম্পর্কে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাহসীনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা এখনও তদন্তাধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow