ফায়দা বিজনেস কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত বেইলা ফিউচার সামিট ২০২৬ বিজনেস কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘টিম জাস্ট ওয়াও’। মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে বিজয়ী দলকে এক লাখ ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।   লিথী মহিউদ্দিনের মেন্টরশিপে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলটির নেতৃত্ব দেন সারা মাহজাবিন রিমঝিম। দলের অন্য সদস্যরা হলেন মধুরা কিনকিনি ও সৌভিক সাহা বিপ্র।   অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।   অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, বৈশ্বিক পোশাকবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতায় গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।   ফারুক হাসান বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পোশাক বাজারে প্রতিযোগিতায়

ফায়দা বিজনেস কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত বেইলা ফিউচার সামিট ২০২৬ বিজনেস কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘টিম জাস্ট ওয়াও’। মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে বিজয়ী দলকে এক লাখ ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
 
লিথী মহিউদ্দিনের মেন্টরশিপে প্রতিযোগিতায় অংশ নেওয়া দলটির নেতৃত্ব দেন সারা মাহজাবিন রিমঝিম। দলের অন্য সদস্যরা হলেন মধুরা কিনকিনি ও সৌভিক সাহা বিপ্র।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।
 
অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, বৈশ্বিক পোশাকবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতায় গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 
ফারুক হাসান বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পোশাক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী প্রজন্মের উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরকে কাজে লাগাতে হবে।
 
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী দলগুলো গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের সুযোগ পায়।
 
প্রথম রানার-আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘টিম ওয়াগিউ’, দ্বিতীয় রানার-আপ হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘টিম ভার্টিগো’ এবং তৃতীয় রানার-আপ হয় ব্র্যাক ইউনিভার্সিটির ‘টিম দাইজোকে’। তিনটি রানার-আপ দলই ৩০ হাজার টাকা করে পুরস্কার পায়।
 
বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, ফায়দা ফিউচার লিডার্স উদ্যোগের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পের সংযোগ তৈরি করা, যেন শিল্পখাত ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষ নেতৃত্ব ও জনশক্তি পায়।
 
বায়লার প্রথম সহ-সভাপতি এবং বায়লার ফিউচার সামিট ২০২৬-এর ইভেন্ট ডিরেক্টর হাসিন আরমান (আয়ন) বলেন, ভবিষ্যতের মার্চেন্ডাইজিং ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, সিইও ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
 
বায়লার পরিচালক সিফাত ইশতি ইসলাম বলেন, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এমন সমাধান উপস্থাপনের আহ্বান জানানো হয়, যেন মূল্যের ভিত্তিতে প্রতিযোগিতার বাইরে গিয়ে বাংলাদেশ বৈশ্বিক বাজারে আরও বেশি মূল্য সংযোজন করতে পারে।  
 
আইএইচও/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow