ফারাক্কার ৫০ বছরেও মেলেনি ন্যায্য পানি
রাজশাহী নগরীতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়েছে। বক্তারা বলেছেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদী, কৃষি ও পরিবেশ ভয়াবহ সংকটে পড়েছে। এ অবস্থায় গোলামির পানি চুক্তি নয়, বরং বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। শনিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল- গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই। মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ চালুর পর থেকে পদ্মাসহ উত্তরাঞ্চলের নদীগুলোতে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, কৃষিতে সেচসংকট বাড়ছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং নৌপথগুলো ক্রমেই অচল হয়ে পড়ছে। বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই দেশের নদীগুলোকে রক্ষায় জাতীয়ভাবে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনমত আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
রাজশাহী নগরীতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়েছে। বক্তারা বলেছেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদী, কৃষি ও পরিবেশ ভয়াবহ সংকটে পড়েছে। এ অবস্থায় গোলামির পানি চুক্তি নয়, বরং বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল- গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ চালুর পর থেকে পদ্মাসহ উত্তরাঞ্চলের নদীগুলোতে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, কৃষিতে সেচসংকট বাড়ছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং নৌপথগুলো ক্রমেই অচল হয়ে পড়ছে।
বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই দেশের নদীগুলোকে রক্ষায় জাতীয়ভাবে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনমত আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একসময় যে নদীগুলো উত্তরাঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতির প্রধান ভরসা ছিল, এখন সেগুলোর অনেকেই মৃতপ্রায়। নদী রক্ষায় দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ এবং আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ওয়াসিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ মেহেদী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈনউদ্দিন, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কবি ও সাংবাদিক সোহেল মাহবুবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব।
What's Your Reaction?